০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৪২

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

যুদ্ধ শেষের ইচ্ছা ইরানের, তবে চায় স্থায়ী নিশ্চয়তা

যুদ্ধ শেষের ইচ্ছা ইরানের, তবে চায় স্থায়ী নিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ০১:৪৪

চলমান ভয়াবহ সংঘাত অবসানে ইরানের সদিচ্ছা রয়েছে, তবে ভবিষ্যতে একই ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে নির্দিষ্ট আন্তর্জাতিক নিশ্চয়তা চায় তেহরান। 

মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অবস্থান ব্যক্ত করেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

পেজেশকিয়ান বলেন, “এই সংঘাতের অবসান ঘটাতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এজন্য অপরিহার্য শর্ত পূরণ হতে হবে। বিশেষ করে ভবিষ্যতে আগ্রাসন যেন পুনরায় না ঘটে, সেই নিশ্চয়তা থাকতে হবে।” ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে, কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছাবে না।

ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষের এই ইতিবাচক ইঙ্গিতের পরপরই বৈশ্বিক আর্থিক বাজারে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষ করে মার্কিন শেয়ারবাজারে সূচকের বড় ধরনের উত্থান ঘটেছে। সর্বশেষ তথ্যমতে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২.১ শতাংশ বেড়ে ৪৯,১৬৪.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৫ শতাংশ বেড়ে ৬,৫০৩.০৮ পয়েন্টে পৌঁছেছে।

আরও পড়ুন