সুস্বাদু ইলিশ খিচুড়ির রেসিপি
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪, ১৪:৪১
বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ সবার। আর খিচুড়ির কথা বললেই মাথায় আসে গরু, খাসি, মুরগি অথবা হাঁসের মাংসের কথা। তবে স্বাস্থ্য সচেতন অনেকেই মাংসের খিচুড়ি খেতে চান না। তাদের জন্য রান্না করতে পারেন মাছের খিচুড়ি। সাধারণ খিচুড়ি তো সবাই রান্না করতে পারেন। এবার জেনে নিন ভিন্ন স্বাদের ইলিশ খিচুড়ির রেসিপি-
উপকরণ:
বাসমতি চাল - পরিমাণমতো
ইলিশ মাছের টুকরা - ৫-৬পিস
মুগ ডাল - ২ কাপ
মটরশুঁটি - ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি - ১টি
রসুন কুচি - ১ কাপ
আদা কুচি - ২ চা চামচ
গোলমরিচের গুঁড়া - ২ চা চামচ
হলুদ গুঁড়া - ১ চা চামচ
জিরা গুঁড়া - ১ চা চামচ
গোটা জিরা - ১/২ চা চামচ
তেল - ২ টেবিল চামচ
লবণ - পরিমাণমতো
ঘি - ১/২ চা চামচ
ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
লেবুর রস - ২ টেবিল চামচ।
প্রণালি:
প্রথমে মাছের টুকরাগুলোকে ২ টেবিল চামচ লেবুর রস, অল্প তেল ও লবণ দিয়ে মাখিয়ে নিন। তারপর এক ঘণ্টা রেখে দিন। এবার একটি পাত্রে চাল ও ডাল নিন। এটি একসঙ্গে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে একে একে জিরা ও পেঁয়াজ কুচি একসঙ্গে বাদামি করে ভেজে নিতে হবে। এবার এতে আদা কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণমতো লবণ ও অল্প পানি দিয়ে মসলাগুলো কষিয়ে নিন। তারপর ভিজিয়ে রাখা চাল ও ডাল পানি ঝরিয়ে কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
তিন চার মিনিট মসলার সঙ্গে চাল ও ডাল ভালো করে নাড়িয়ে দুই কাপ পানি দিন। একে একে মটরশুঁটি, ধনেপাতা কুচি ও মেরিনেট করে রাখা মাছের টুকরাগুলো ছড়িয়ে দিন। তারপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন। চাল সিদ্ধ হওয়ার পর্যন্ত রেখে দিন। এতেই মাছ সিদ্ধ হয়ে যাবে। আর পানি পরিমাণমতো দিলে খিচুড়ি ঝরঝরে হবে। মনে রাখবেন, মাছ দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না। এতে মাছ ভেঙ্গে যেতে পারে। খিচুড়ি চুলা থেকে নামানোর আগে অল্প ঘি ছিটিয়ে দিন। এবার গরম গরম পরিবেশন করুন ইলিশ খিচুড়ি।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
