প্রধানমন্ত্রীর গাড়ি আটকে বিএনপি নেতার মুক্তি দাবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ২২:০২
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি থামিয়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছে গাজীপুরের টঙ্গীতে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
বেলা পৌনে ১০টার দিকে বিআরটি উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি পৌঁছায়। এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি, বিএনপি নেতা, মো. শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় হাসান উদ্দিন সরকার বলেন, ‘আমার ভাই নুরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে বিনা অপরাধে জেলে আছেন আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।’
উল্লেখ্য, ২০০৪ সালে ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই বছর তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় হাইকোর্ট ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন
- • মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইরানের ৪ ড্রোন গুলি করে ভূপাতিত করল জর্ডান
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের ৫ নতুন নিয়ম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
