৩ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২৩:১৬
অর্থনৈতিকবিষয়ক মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে ৩ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব ছিল তিনটি কোম্পানি থেকে এক লাখ টন করে মোট তিন লাখ টন ডিজেল সরাসরি কেনা হবে। নীতিগতভাবে সব প্রস্তাব অনুমোদিত হয়েছে। ডিজেল সরবরাহ করবে ইয়ার এনার্জি এজি, কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি এবং সিকদার ইন্টারন্যাশনাল।
ক্রয় প্রক্রিয়া সরাসরি হবে, উন্মুক্ত দরপত্র ডাকা হবে না। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এটি সম্ভব, যা গণখাতে ক্রয় আইন, ২০০৬ এবং গণ খাতে ক্রয় বিধি, ২০০৮ অনুযায়ী অনুমোদিত।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ ও বিতরণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। ২০১৫ সালের সিদ্ধান্ত অনুযায়ী বিপিসি জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করে। অপরিশোধিত তেল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি পিএলসি।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
