সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১০:৪৩
বিশ্বকাপের ১০০ ম্যাচ শেষ হয়েছে। এখন বাকি শুধু দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। শেষ চারে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের মধ্যেই এখন চলছে শিরোপার লড়াই।
টুর্নামেন্ট শুরুর আগে অপ্টা সুপারকম্পিউটার এই চার দলকে সেমিফাইনালে দেখানোর পূর্বাভাস দিয়েছিল। এবার একই মডেল জানিয়েছে, সম্ভাব্য চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স।
২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে অপ্টার বিশ্লেষণে দেখা গেছে, দিদিয়ের দেশমের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। একই সঙ্গে সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে ৫৭ দশমিক ৭ শতাংশ।
কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্স ফ্রান্সের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
তবে স্পেনকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। লুইস দে লা ফুয়েন্তের দল ২০২৪ সালের মার্চের পর থেকে টানা ৩৬ ম্যাচ অপরাজিত রয়েছে। অপ্টার হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২ দশমিক ৩ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২৩ দশমিক ৪ শতাংশ।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচে দুই দলের সম্ভাবনা প্রায় সমান বলে জানিয়েছে অপ্টা। সিমুলেশনে ইংল্যান্ড ৫০ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে ফাইনালে উঠেছে, আর আর্জেন্টিনা উঠেছে ৪৯ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে।
শিরোপা জয়ের সম্ভাবনায় ইংল্যান্ডের হার ২১ দশমিক ৯ শতাংশ এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০ দশমিক ৬ শতাংশ।
ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করে ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম ফুটবলার হিসেবে বিশেষ কীর্তি গড়েছেন। অন্যদিকে, আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের ম্যাচে ধারাবাহিক সাফল্য ধরে রেখে শেষ চারে পৌঁছেছে।
তবে পরিসংখ্যান ফ্রান্সকে এগিয়ে রাখলেও শেষ চারের লড়াইয়ে দলগুলোর মধ্যে ব্যবধান খুবই কম। একটি গোল, একটি ভুল কিংবা একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের ভাগ্য।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
