২৪ জুন ২০২৬, বুধবার, ০৪:৫৮

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত বাফুফে সভাপতি 'তাবিথ আউয়াল'

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত বাফুফে সভাপতি 'তাবিথ আউয়াল'

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০০:২৯

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ।

আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় এবং স্থানীয় সময় বিকেল ৫টায় মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও ২০১০ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানায় ফিফা। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ফিফার অধিভুক্ত সংস্থার সভাপতি-সাধারণ সম্পাদকদেরও থাকে আমন্ত্রণ।

বিশ্ব ফুটবল ইতিহাসের অনন্য এক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে মেক্সিকোর এই ঐতিহাসিক ‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়াম। বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি বিশ্বকাপ আসর আয়োজনের গৌরবময় রেকর্ড গড়তে যাচ্ছে এই ভেন্যুটি।

স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে উপস্থিত থেকে বাফুফে সভাপতি এবং সাধারণ সম্পাদকও এই ঐতিহাসিক মুহুর্তের স্বাক্ষী হচ্ছেন।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন