সংসদ অধিবেশন ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২১:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল (বুধবার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন।
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে এ দিন সংসদে ২০টি বিল পাস হয়। এর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়।
সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অন্তর্বর্তী সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরো শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উত্থাপন করেন- নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উত্থাপন করেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উত্থাপন করেন- বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬ এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, ২০২৬।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্থাপন করেন- আমানত সুরক্ষা বিল, ২০২৬; এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬; ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬ এবং বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উত্থাপন করেন- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬ এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল ২০২৬। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম উত্থাপন করেন- জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, ২০২৬ এবং সাইবার সুরক্ষা বিল, ২০২৬।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন উত্থাপন করেন- নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২৬। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উত্থাপন করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিলগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
আরও পড়ুন
- • বিয়ের খবর নিশ্চিত করলেন আমির খান
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
