মুলতবি শেষে পুনরায় শুরু জাতীয় সংসদের অধিবেশন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১৬:১৭
মুলতবি শেষে পুনরায় শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন।
রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
দিনের কার্যসূচি অনুযায়ী প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার কথা রয়েছে।
গত ১ এপ্রিল নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদের কার্যপ্রণালি বিধির ৬২ বিধি অনুযায়ী এই সনদ নিয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন।
প্রস্তাব উত্থাপনকালে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও লড়াইয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফসল হিসেবে এই ‘জুলাই জাতীয় সনদ’ অর্জিত হয়েছে। এটি মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল যেখানে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে।
স্পিকার প্রস্তাবটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করে কার্যপ্রণালি বিধির ৬৫ (২) বিধি অনুযায়ী আলোচনার অনুমতি দিয়েছেন এবং দিনের সর্বশেষ বিষয় হিসেবে এর ওপর অনধিক দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করেছেন।
সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে বিতর্কের আবহ আগে থেকেই তৈরি হয়ে আছে। এর আগে গত ৩০ মার্চ স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালও একই ইস্যুতে মুলতবি প্রস্তাব এনেছিলেন, যার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
আরও পড়ুন
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • ৩৯ এ পা রাখলেন ফুটবল মহাকাব্যের মহানায়ক মেসি
- • হাসিনাসহ ১৭ জনের দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর
- • ৫ দিন ধরে নিখোঁজ সিরাজুল, 'কুইক রেসপন্স টিম' গঠন
- • দেশের ১৬ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
- • ৬ বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো
- • ভিসা নীতিতে বড় পরিবর্তন ওমানের
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
