কিশোরগঞ্জে ২২ মামলার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০০:৩৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২২টি মামলার আসামি মো. রিটনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রিটন উপজেলার চালিয়াগোপ গ্রামের মো. মুরশীদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, কটিয়াদী, করিমগঞ্জ, বাজিতপুর, গাজীপুরের কাপাসিয়া, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা, টাঙ্গাইলের ধনবাড়ি থানাসহ বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে মোটরসাইকেল চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দণ্ডবিধির বিভিন্ন ধারা, বিশেষ ক্ষমতা আইন এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনের আওতায় অভিযোগ। এর কয়েকটি মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে এবং একাধিক মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বলেন, ‘বুধবার গভীর রাতে বাজিতপুর থানা পুলিশের সহায়তায় পাকুন্দিয়া থানার একটি দল অভিযান চালিয়ে ২২ মামলার আসামি রিটনকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, এলাকায় মোটরসাইকেল চুরিসহ মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
