তরুণ প্রজন্ম ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘তরুণ প্রজন্ম ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব নয়। তাই তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী আগৈলঝাড়ার উপজেলা পরিষদ হল রুমে ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘চারজন জুলাই শহীদ গৌরনদী আগৈলঝাড়ার মাটির সন্তান। তাদের আত্মত্যাগের রায়ও জনগণ দিয়েছে। এই জনগণের ভোটের কারণে আমি এমপি হতে পেরেছি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিপরিষদের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। যারা বিএনপি দল করে ধানের শীষে ভোট দেয়নি, তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশের সঙ্গে বেঈমানি করেছে, তাদের তালিকা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্ল্যান রয়েছে। আমরা রোজার মাস থেকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করব।’
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে আগৈলঝাড়ার মুক্তিযোদ্ধা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
আরও পড়ুন
- • মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধার ‘ঈথা’
- • অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে স্পেনের এক গোলের লীড
- • সৌদিতে অবৈধভাবে মাছ ধরায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার
- • সরকারি নিয়োগ কার্যক্রমে বাড়ছে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি
- • গবেষণা: দেরিতে চিকিৎসায় বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি
- • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার
- • আশুলিয়ায় শাশুড়ি হত্যা, আদালতে পুত্রবধূ
- • ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
