বেকারত্বের অভিশাপ বাংলাদেশের মাথায়!
কলাম লেখক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:১৬
বেকারত্বের অভিশাপে দগ্ধ ও বিধ্বস্ত এখন বাংলাদেশ। বেকারত্ব বাংলাদেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা। সাধারণ অর্থে কর্মক্ষম ব্যক্তির কর্মসংস্থানের অভাবকে বেকারত্ব বলা হয়। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার ইচ্ছে থাকা সত্ত্বেও কর্মক্ষম ব্যক্তির কর্মসংস্থান না হওয়াকে বেকারত্ব বলে।
বাংলাদেশে বেকারত্বএখন আর শুধু অভিশাপই নয় মরণঘাতী ব্যাধিতে তা রূপান্তরিত হয়েছে। বেকারদের মধ্যে অধিকাংশই শিক্ষিত। স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেও তারা সামান্য একটা চাকরি লাভে ব্যর্থ। এই শিক্ষিত বেকারদের মাঝে আত্মঘাতী হওয়ার প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশে কোরত্বের হার বেড়ে ৪ দশমিক ৬৩ শতাংশে দাড়িয়েছে। যার আগের অর্থবছরের একই সময়ে হার ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ। স্পষ্টতই, এখানে বেকারত্বের হার বৃদ্ধি লক্ষণীয়।
বংলাদেশে বেকারত্বের প্রধান কারণগুলো হলো- অতিরিক্ত জনসংখ্যা, কর্মসংস্থানের তুলনায় কর্মক্ষম মানুষের আধিক্য, অনুন্নত ও কৃষিভিত্তিক অর্থনীতি, কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার অভাব, মূলধনের অভাব এবং অর্থনৈতিক সংস্কারের কারণে কর্মসংস্থান সংকুচিত হওয়া, ইত্যাদি।
বেকারত্বের মতো সামাজিক ব্যাধি নিরসনে অচিরেই কার্যকরী সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেকারত্ব সমস্যা প্রতিরোধে নিম্নোক্ত পদক্ষেপ গুলো গ্রহন করা যেতে পারে। যেমন- জনসংখ্যা বৃদ্ধি রোধ, শ্রমশক্তি জড়িপ পরিচালনা, শিল্পায়ন, কৃষিক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি, চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল, শিক্ষা ব্যবস্থার সংস্কার, শূন্যপদ পূরণ, কর্মহীন মৌসুমে গ্রামীন পূর্ত কাজ বাস্তবায়ন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, বিদেশে শ্রমশক্তি নিয়োগ বৃদ্ধি, শিক্ষার আধুনিকায়ন, বেসররকারি সংস্থাসমূহের কার্যক্রম জোরদার, কারিগরি শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, স্বকর্মসংস্থান সৃষ্টি, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি পৃষ্ঠপোষকতা, ইত্যাদি।
ভবিষ্যৎ বেকারত্ব দুরীকরণের অভিপ্রায়ে প্রয়োজন মানব উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য নিরসন ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টি। নয়তো এই কর্মহীনতা মানুষকে শিক্ষাবিমুখ করে তুলবে, যা দেশের জন্যে ভয়াবহ বার্তা নিয়ে আসবে।
লেখক,
আরমান হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
