লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার নিচে, ভেসে উঠছে বন্যার ক্ষত
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:৫৮
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাতভর পানি কমে যাওয়ায় লোকালয় থেকে বানের পানি নেমে গেছে এবং পানিবন্দী মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ছয়টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে এই পানিপ্রবাহ রেকর্ড করা হয়।
এর আগে, গত সোমবার উজান থেকে নেমে আসা আকস্মিক ঢলে জেলার পাঁচটি উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছিল।
পানি নেমে গেলেও বন্যা পরবর্তী দুর্ভোগের চিত্র এখন স্পষ্ট। পানির তোড়ে কাঁচা-পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ও আশপাশের পরিবেশ কর্দমাক্ত হয়ে আছে এবং ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে একেবারে নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি ও শস্যক্ষেত এখনও পানিতে ডুবে আছে।
এদিকে, জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তা প্রদান করা হবে। দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
