ইসরায়েলি কারাগারে গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ মানবাধিকার সংস্থার
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩
গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গসহ অধিকারকর্মীরা ইসরায়েলের কারাগারে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থা আদালাহ এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসায় আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মানবাধিকার সংস্থা আদালাহ শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, আটককৃত বহু কর্মী কারাগারে পর্যাপ্ত খাবার ও পানি পাচ্ছেন না। এমনকি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকজন কর্মীকে মারধরও করেছে। ২২ বছর বয়সী থুনবার্গকে অত্যন্ত কঠোর এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার রাতে গাজার নৌ-অবরোধ ভাঙার চেষ্টার সময় ইসরায়েলি নৌবাহিনী ৪২টি নৌযানসহ ৪৫০ জনেরও বেশি আন্তর্জাতিক কর্মীকে আটক করে। এদের মধ্যে ১৩৭ জনকে এরই মধ্যে তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আদালাহ জানায়, এক কর্মী তাদের আইনজীবীকে জানিয়েছেন যে, আটকের পর তাকে ও গ্রেটা থুনবার্গকে জোর করে ইসরায়েলি পতাকার সামনে দাঁড় করিয়ে ভিডিও ধারণ করা হয়। এদিকে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দূতাবাস কর্মকর্তারা থুনবার্গের সঙ্গে কারাগারে দেখা করতে সক্ষম হয়েছেন। থুনবার্গ তাদের জানিয়েছেন, তিনি পানি শূন্যতায় ভুগছেন এবং তার শরীরে ছারপোকার কামড়ের কারণে ফুসকুড়ি দেখা দিয়েছে। তাকে দীর্ঘক্ষণ শক্ত মেঝেতে বসিয়ে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তুরস্কের আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক এরসিন চেলিক আরও একধাপ এগিয়ে অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ বিশেষভাবে থুনবার্গকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং তাকে ইসরায়েলি পতাকায় চুম্বন করতে বাধ্য করেছে’। যদিও ইসরায়েলি কারা প্রশাসনের এক মুখপাত্র এ ধরনের ঘটনা সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন।
এদিকে, ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির কারাগার পরিদর্শন শেষে এক বিবৃতিতে বলেন, যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সন্ত্রাসবাদের সমর্থক এই অধিকারকর্মীরা এখন নিরাপত্তা কারাগারে ফিলিস্তিনি বন্দিদের মতোই কঠোর শর্তে রয়েছে। তার এই বক্তব্য নির্যাতনের অভিযোগকে আরও উস্কে দিয়েছে। বন্দিদের ন্যূনতমেরও ন্যূনতম সুবিধা দেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।
আরও পড়ুন
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
- • এআই আধিপত্য ঠেকাতে ২৯ দেশের জোট, যুক্তরাষ্ট্রকে বার্তা শি জিনপিংয়ের
- • গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
