২২ জুলাই ২০২৬, বুধবার, ০০:১১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

মেলবোর্নে অভিবাসনবিরোধী সমাবেশের পর আদিবাসী পবিত্র স্থানে হামলা

মেলবোর্নে অভিবাসনবিরোধী সমাবেশের পর আদিবাসী পবিত্র স্থানে হামলা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫৭

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অভিবাসনবিরোধী সমাবেশের পর একটি আদিবাসী পবিত্র স্থানে হামলা চালিয়েছে নব্য-নাৎসি গোষ্ঠী ‘ন্যাশনাল সোশ্যালিস্ট নেটওয়ার্ক (NSN)’।

রোববার (গত সপ্তাহান্তে) অনুষ্ঠিত ওই বিক্ষোভে ‘শ্বেতাঙ্গদের জন্য অস্ট্রেলিয়া’ স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে প্রায় ৫০ জনের একটি দল আদিবাসী সমাধিস্থলে হামলা চালায়। এতে চারজন আহত হন, যাদের মধ্যে দু’জন গুরুতর।

ঘটনার সময় হামলাকারীরা কালো পোশাকে মুখ ঢেকে কাঠ ও পাইপ হাতে ক্যাম্পে আক্রমণ করে। আদিবাসীদের পতাকা ছিঁড়ে ফেলা হয় এবং পবিত্র স্থানে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ব্ল্যাক পিপলস ইউনিয়ন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, আক্রমণকারীরা নারী ও কিশোরদের লক্ষ্য করে সহিংসতা চালায়। একজন নারী জানান, তাকে মাটিতে ফেলে পেটানো হয়েছে।

স্থানীয় মেডিকেল গ্রুপের অভিযোগ, হামলার পরে পুলিশ দেরিতে আসে এবং হামলাকারীদের না ধরে আহতদের ওপর মরিচের স্প্রে করে।

এই হামলাকে আন্তর্জাতিক অতি-ডানপন্থী নেটওয়ার্কের অংশ বলে মনে করছেন গবেষকরা।

১৩ সেপ্টেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আদিবাসী প্রতিরোধ সংগঠন দ্য ব্ল্যাক ককাস।

আরও পড়ুন