২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:১২

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১৫:২১

মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী জুন মাসে উদযাপিত হবে। জুনের কত তারিখে পশু কোরবানির মাধ্যমে দিনটি পালন করবেন মুসলিমরা, সেটি নিশ্চিত হওয়া যাবে জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে।

এরইমধ্যে এশিয়ার দেশ পাকিস্তান ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, প্রাথমিক গণনা অনুযায়ী পাকিস্তানে কোরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।

পাকিস্তানের জ্যোতির্বিদ ও সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ২৭ মে পাকিস্তানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই, কারণ সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা। তবে ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে সেদিন চাঁদ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

এই হিসাবে, ২৯ মে পাকিস্তানে জিলহজ মাস শুরু হলে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আরও পড়ুন