২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩৫

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী

‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী

হেলথ ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৫:২০

চিকিৎসকদের নৈতিকতা, জবাবদিহিতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত না হলে সরকারের বড় বাজেট বা নানা উদ্যোগও জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত চিকিৎসকদের নৈতিক অবস্থান সুদৃঢ় না হবে, রোগীদের সঙ্গে ভালো ব্যবহার নিশ্চিত না হবে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ বা হাজার কোটি টাকার বাজেটও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।

তিনি বলেন, ‘আল্লাহর পর মানুষ সবচেয়ে বেশি ভরসা করে চিকিৎসকদের ওপর। তাই রোগীদের সঙ্গে মানবিক আচরণ, পেশাগত নৈতিকতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা চিকিৎসকদের অন্যতম দায়িত্ব।’

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগামী মাস থেকে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রধারী ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে।

তিনি আরও জানান, উপজেলা ও থানা পর্যায়ে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের জন্য এবারের বাজেটে অতিরিক্ত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) শয্যার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সহযোগিতায় দেশে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর মধ্যে দুটি হবে ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত নারী ও শিশু হাসপাতাল এবং বাকি ১৮টি হবে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল।

আরও পড়ুন