৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার প্রত্যাশায় কমল অপরিশোধিত তেলের দাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার প্রত্যাশায় কমল অপরিশোধিত তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১১:০০

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনা ঘিরে আশাবাদের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পরও বিনিয়োগকারীদের প্রত্যাশা, কূটনৈতিক উদ্যোগ যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়তা করবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্ট ডেলিভারির দাম ১ দশমিক ০৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে নেমে এসেছে। এছাড়া সেপ্টেম্বর ডেলিভারির অধিক লেনদেন হওয়া চুক্তির দাম ৪০ সেন্ট বা ০ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৫১ ডলার।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৩২ ডলারে নেমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, দোহায় সম্ভাব্য বৈঠক ইতিবাচক ফল বয়ে আনতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা তেলের বাজারে স্বস্তির ইঙ্গিত দেখছেন। তবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাজারে সতর্কতা বজায় রয়েছে।

তার ভাষ্য, উত্তেজনা স্থায়ীভাবে কমেছে—এমন স্পষ্ট ইঙ্গিত না পাওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানেই থাকবেন।

এদিকে, চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার খবর নাকচ করেছে ইরান। তবে তেহরান জানিয়েছে, কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথাও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

আরও পড়ুন