যুদ্ধের পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৯:১৭
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় প্রায় এক হাজার ইউক্রেনীয় ড্রোন এবং চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগলে একজন নিহত হন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, এ হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এই যুদ্ধ চাইনি। কিন্তু ইউক্রেন জ্বললে রাশিয়াও জ্বলবে।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে বলেছেন, ‘এই যুদ্ধ শেষ করার সময় এসেছে এবং রাশিয়াকে আলোচনার পথে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’
হামলার ফলে মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাপোতনিয়া তেল শোধনাগারে আগুন ধরে যায়। গত এক মাসে এটি তৃতীয় এবং চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ওই স্থাপনায় হামলার ঘটনা। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের কারণে একটি বিশাল তেল সংরক্ষণ ট্যাংকের ঢাকনা কয়েক কিলোমিটার দূরে ছিটকে পড়ে।
এ ছাড়া কাছাকাছি একটি শপিং সেন্টারেও আগুন লাগে। ধারণা করা হচ্ছে, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ভবনটির ওপর পড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি বহুতল ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
পরিস্থিতির কারণে মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা
- • গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, জানালেন চিকিৎসকরা
- • বাইক দুর্ঘটনায় আহত জোভান
- • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- • নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
