১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৫৫

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে উত্তেজনা বাড়ছে

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে উত্তেজনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৪:১৪

ইরানে শাসনব্যবস্থার পতন ঘটানো এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতা পরিবর্তনের উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোতে থাকা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

প্রায় ৪০ দিনের সংঘাত, কয়েক মাসের যুদ্ধবিরতি এবং তেহরান-ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তার মধ্যপ্রাচ্য কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ইরান ইস্যুতে মতপার্থক্যের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক ফোনালাপে ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীকে “ভবন উড়িয়ে দেওয়া বন্ধ করতে” বলেছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, দুই নেতার মধ্যে নিয়মিত ফোনালাপ আগের তুলনায় বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ট্রাম্প নেতানিয়াহুর সামরিক পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেন এবং ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছেও ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহু “সবকিছুতেই বোমা হামলা করতে চান”।

আরেকটি সূত্রের বরাতে বলা হয়, ট্রাম্প ক্রমেই ইসরাইলের ধারাবাহিক সামরিক অভিযানে বিরক্ত হয়ে উঠছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ তার রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

চলতি মাসের শুরুতে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে “সম্পূর্ণ পাগল” বলেও অভিহিত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া বৈরুতে ইসরাইলি হামলার পর তিনি নেতানিয়াহুর বিচারবোধ নিয়েও প্রশ্ন তোলেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং সামরিক কৌশল নিয়ে মতপার্থক্যের কারণে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন