০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:০০

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সাইরেন

লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০১:১৮

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপের মধ্যে এবার সরাসরি হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

বুধবার (৪ মার্চ) ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে বেশ কিছু দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করা হয়েছে। হামলার পরপরই ইসরায়েলের কেন্দ্রস্থলসহ বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরায়েল' জানিয়েছে, গত ১৫ মাসের মধ্যে এই প্রথম হিজবুল্লাহ কোনো শক্তিশালী দূরপাল্লার মিসাইল ছুড়ল। গত শনিবার ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেই ঘটনার দুই দিন পর হিজবুল্লাহ এই যুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত হয়। এর আগে তারা কয়েক দফা রকেট হামলা চালালেও আজকের এই দূরপাল্লার মিসাইল হামলাকে যুদ্ধের বড় মোড় হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা।

আরও পড়ুন