২২ জুলাই ২০২৬, বুধবার, ০৩:৩২

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

মধ্যপ্রাচ্য ইস্যুতে দিল্লির স্পষ্ট অবস্থান চান রাহুল গান্ধি

মধ্যপ্রাচ্য ইস্যুতে দিল্লির স্পষ্ট অবস্থান চান রাহুল গান্ধি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২০:২২

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত যখন এক মহাযুদ্ধের রূপ নিচ্ছে, তখন ভারতের পররাষ্ট্রনীতি ও নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং ধারাবাহিক পাল্টাপাল্টি হামলায় অস্থির হয়ে ওঠা অঞ্চলটির পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্পষ্ট অবস্থান দাবি করেছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রাহুল গান্ধি এক বিবৃতিতে জানিয়েছেন যে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকাটা স্বাভাবিক, কিন্তু কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সামরিক হামলা পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তোলে। তিনি বলেন, “একতরফা সামরিক আক্রমণ যেমন নিন্দনীয়, তেমনি পাল্টাপাল্টি হামলা সংঘাতকে আরও বড় আকারে ছড়িয়ে দেয়। সহিংসতা কেবল সহিংসতাকেই জন্ম দেয়।”

কংগ্রেসের এই শীর্ষ নেতা মনে করেন, আন্তর্জাতিক আইন ও মানবজীবনের সুরক্ষার প্রশ্নে ভারতের একটি দৃঢ় নৈতিক অবস্থান থাকা উচিত। তিনি আরও বলেন, “ভারতের পররাষ্ট্রনীতি ঐতিহাসিকভাবেই সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। বর্তমান সংকটেও সেই ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।”

রাহুল গান্ধি বলেন, সংলাপ এবং সংযমই শান্তির একমাত্র পথ। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল সময়ে ভারত কোন দিকে দাঁড়িয়ে আছে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিরুদ্ধে দিল্লির অবস্থান কী—প্রধানমন্ত্রীকে তা দ্রুত জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন