০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:০৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

ইরান ইস্যুতে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ

ইরান ইস্যুতে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০১:৫০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানান, এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরাতের পাশে রয়েছে এবং সংহতি প্রকাশ করছে। তিনি বলেন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সবসময়ই সহমত এবং উত্তেজনা প্রশমনের পক্ষে।

প্রধানমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের যত্ন নেওয়ার জন্য তিনি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।

ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই সংহতি বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন