ইরানের পক্ষ নিয়ে এবার চীনের প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০০:৩৯
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ২০টিরও বেশি প্রদেশে পরিচালিত এই আগ্রাসনের বিরুদ্ধে বেইজিং ও মস্কো তাদের অবস্থান স্পষ্ট করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। বেইজিং সব পক্ষকে উত্তেজনা পরিহার করে পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘হঠকারী পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের তাগিদ দেয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে এক বার্তায় অভিযোগ করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা ছিল মূলত হামলার প্রস্তুতির একটি ‘আড়াল’ মাত্র। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে; বাস্তবে কেউ কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি।"
এদিকে, হামলার মুখে চুপ করে নেই ইরানও। দেশটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুগুলোতে ভয়াবহ পাল্টা আক্রমণ শুরু করেছে। কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় শনাক্ত করা হয়েছে। তেল আবিবসহ ইসরাইলের প্রধান শহরগুলোতে মুহুর্মুহু সাইরেন বেজে ওঠায় নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ইরানের ওপর হামলার সঙ্গে জড়িত সব দেশীয় ও আঞ্চলিক স্থাপনা এখন সশস্ত্র বাহিনীর ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত তাদের এই অপারেশন নিরবচ্ছিন্নভাবে চলবে।
আরও পড়ুন
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
