মধ্যপ্রাচ্যে যুদ্ধের রণদামামা: নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০১
ইরানে হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি নির্দেশনায় নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ত্যাগের পরামর্শ দেয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “যতক্ষণ বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক আছে, সেই সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করুন।” মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে।
গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই স্পষ্ট সমাধানে পৌঁছাতে পারেনি। ওয়াশিংটন শর্ত দিয়েছে যে, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে এবং প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলতে হবে। তবে ইরান নির্দিষ্ট মেয়াদের জন্য কার্যক্রম বন্ধ রাখতে চায়। আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ ও কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন।
এদিকে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের এক ইমেইল বার্তায় জানিয়েছেন, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন দ্রুততম সময়ে যেকোনো দেশের টিকিট কেটে দেশ ত্যাগ করেন।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
