০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৪৬

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় শনাক্ত

সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:১৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)। সাদুল্লাপুর ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিহতদের স্বজনদের মাধ্যমে পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে এক নারী তাঁর আত্মীয়সহ ঢাকা থেকে বাসযোগে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় নামেন। পরে ভ্যানে করে যাওয়ার পথে মাদারহাট খেয়াঘাট এলাকায় পৌঁছালে তিন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁদের নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ধাওয়া করলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মোজাহিদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে গেলে উত্তেজিত জনতা দুজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়, তবে অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন