আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ব্যাপক ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ১৬:৩৪
যশোরের কেশবপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকদের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আকাশে মেঘ জমে হঠাৎ বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের ২৮ জাতের ধান মাটিতে লুটিয়ে পড়ে।
ক্ষেতের ধান পড়ে যাওয়ায় চিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। তবে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অধিকাংশ ধান পাকার কাছাকাছি থাকায় ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম।
সরেজমিন উপজেলার মূলগ্রাম, ভবানীপুর, হাবাসপোল, বেগমপুর ও দোরমুটিয়া এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির ২৮ জাতের ধান ঝড়ে পড়ে গেছে।
দোরমুটিয়া গ্রামের কৃষক হুমায়ূন কবির, আব্দুস সামাদ ও আব্দুল ওয়াদুদ জানান, সোমবার রাতের আকস্মিক ঘূর্ণিঝড়ে তাঁদের ক্ষেতের ধান পড়ে গেছে। তাঁদের আশঙ্কা, পড়ে থাকা ধান চিটা হয়ে যেতে পারে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিভিন্ন এলাকা থেকে ২৮ জাতের ধান পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জমি উর্বর হওয়া এবং অতিরিক্ত সার ব্যবহারের কারণে ধান নরম হয়ে পড়ে গেছে। তবে ধান পাকার কাছাকাছি থাকায় চিটা হওয়ার সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
