২২ জুলাই ২০২৬, বুধবার, ২০:৫৪

শিরোনাম
ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ব্যর্থ উদ্ধার অভিযানে মার্কিন বাহিনীর লজ্জাজনক পরাজয়: ইরান

ব্যর্থ উদ্ধার অভিযানে মার্কিন বাহিনীর লজ্জাজনক পরাজয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১৯:০৬

ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন সামরিক বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ করেছে তেহরান কর্তৃপক্ষ।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (৫ এপ্রিল) ইরানি সামরিক বাহিনী এক ব্যর্থ উদ্ধার অভিযানে অংশ নেওয়া একাধিক মার্কিন বিমান ধ্বংস করার দাবি করেছে।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানান, আগে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্রের বাহিনী মধ্য ইরানে প্রবেশের চেষ্টা চালায়। তবে ইরানের বিমানবাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ইউনিট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে সেই মিশনটি চরমভাবে নস্যাৎ হয়ে যায়। মুখপাত্রের দাবি অনুযায়ী, এই অভিযানে অন্তত দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার এবং একটি দানবীয় ‘সি-১৩০’ সামরিক পরিবহন বিমান ভূপাতিত করা হয়েছে।

তাসনিম প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইসফাহানের দক্ষিণাঞ্চলে বিমানগুলো আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি মুখপাত্র এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘আরেকটি লজ্জাজনক পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন এবং ১৯৮০ সালের ব্যর্থ মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন ঈগল ক্লো’-এর সঙ্গে এর তুলনা করেছেন।

আরও পড়ুন