হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ভারতের পথে এলপিজি ট্যাংকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ২৩:০৪
চলমান উত্তেজনার মধ্যেই প্রায় ৯৪ হাজার মেট্রিক টন এলপিজি বা রান্নার গ্যাস নিয়ে ভারতের উদ্দেশে রওনা হওয়া দুটি ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে।
রবিবার (২৯ মার্চ) ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই জাহাজ দুটি চলতি সপ্তাহেই মুম্বাই বন্দরে পৌঁছাবে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, ভারতের পতাকাবাহী এই জাহাজগুলোর নিরাপদে হরমুজ অতিক্রম করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই প্রণালিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। এলএসইজির জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইতোমধ্যে আরও চারটি এলপিজি ট্যাংকার একইভাবে প্রণালিটি পাড়ি দিচ্ছে। তিনটি জাহাজ প্রণালির পশ্চিম অংশে অবস্থান করছে।
ভারতের সরকারি তথ্যমতে, বর্তমানে ১৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ও ৪৮৫ জন ভারতীয় নাবিক পশ্চিম উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত। দেশটি গত বছর মোট ৩৩ দশমিক ১৫ মিলিয়ন টন গ্যাস ব্যবহার করেছে, যার প্রায় ৬০ শতাংশই এসেছে আমদানি থেকে। উদ্বেগের বিষয় হলো, ভারতের মোট এলপিজি আমদানির প্রায় ৯০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।
আরও পড়ুন
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
