০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৯:০১

শিরোনাম
হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ফেনীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

ফেনীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৫৭

ফেনীর সোনাগাজীতে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব নবী তারেক ওই ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ও গুনক গ্রামের লক্ষমালের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

নিহতের বাবা কামাল উদ্দিন জানান, একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নাহার ও নাহিদের মধ্যে চলা বিরোধ সমাধানের জন্য তারেককে ডেকে নেন। পরে পরিকল্পিতভাবে ওহিদুর রহমানের ছেলে নাহিদ, সাঈদ, নিলয় ও তাদের মা নারু মিলে দেশীয় ধারাল অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। মৃত্যুর পরও তারেকের মরদেহে লাঠি দিয়ে একের পর এক আঘাত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারেক ও অভিযুক্ত নাহিদের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কের অভিযোগ রয়েছে। যার ফলে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একই বাড়ির আবদুল গফুর জানান, কিছুদিন পূর্বে স্থানীয় সাবেক ইউপি মেম্বার আবদুল হক চৌধুরীর কাছে নাহিদ অভিযোগ করেন, তার স্ত্রীর সঙ্গে তারেকের পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ বিষয়ে তারেককে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুরোধ করেন নাহিদ। তবে, তারেক এই ধরনের ঘটনার সঙ্গে কখনো জড়িত আছে বলে আমাদের জানা নাই।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র কিরিচ জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন