নতুন এমপিদের শপথ পাঠ করাবেন কে ?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৫২
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের ভূমিকা থাকছে না। বর্তমান বাস্তবতায় তাঁদের মাধ্যমে শপথ আয়োজন সম্ভব না হওয়ায় সরকার সংবিধানসম্মত দুটি বিকল্প ব্যবস্থার দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
নতুন এমপিদের শপথ পড়ানো নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংসদ সদস্যদের শপথ গ্রহণের ক্ষেত্রে দুটি সাংবিধানিক পথ খোলা রয়েছে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে নতুন এমপিরা শপথ নেন। তবে বর্তমান বাস্তবতায় একজন পলাতক এবং অন্যজন কারাগারে থাকায় তাঁদের মাধ্যমে শপথ অনুষ্ঠান আয়োজন কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলা এবং পদত্যাগের বিষয় পরিস্থিতিকে আরও জটিল করেছে।
আইন উপদেষ্টা বলেন, এ প্রেক্ষাপটে সংবিধানে বর্ণিত বিকল্প বিধানগুলো এখন গুরুত্ব পাচ্ছে। একটি বিধান অনুযায়ী, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর জন্য যে কাউকে মনোনীত করতে পারেন। এ ক্ষেত্রে প্রধান বিচারপতির মতো উচ্চপদস্থ কোনো সাংবিধানিক কর্মকর্তা সম্মতি দিলে তিনি দায়িত্ব পালন করতে পারেন।
আরেকটি বিধান অনুযায়ী, নির্বাচনের পর তিন দিনের মধ্যে কোনো কারণে শপথ অনুষ্ঠান আয়োজন সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন বলে জানান তিনি।
আসিফ নজরুল বলেন, সরকার যত দ্রুত সম্ভব নতুন সংসদের কার্যক্রম শুরু করতে চায়। সে কারণে বিলম্ব এড়াতে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য পথ বেছে নেওয়াই এখন অগ্রাধিকার পাচ্ছে।
তিনি আরও বলেন, শপথ গ্রহণের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হওয়ায় এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক মতামত উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট মহলেও এ নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
