২২ জুলাই ২০২৬, বুধবার, ১৯:৫১

শিরোনাম
ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৭:০৭

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই দেশের যুদ্ধ অবসানের এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৫ জুন) জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, তিন মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে তিন পক্ষের সমঝোতায় পৌঁছানো চুক্তিটির স্বাক্ষর আগামী শুক্রবার (১৯ জুন) জেনেভায় হবে। 

তিনি আরও জানান, এই ঐতিহাসিক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান জেনেভায় অনুষ্ঠিত হবে এবং আল্লাহর রহমতে পাকিস্তান এর আয়োজন করবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে একই দিন ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী হিসেবে শেহবাজ শরিফ নিজেও উভয় পক্ষের সমঝোতার কথা ঘোষণা করেন।

এই চুক্তি সফল হলে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন