২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:৪৩

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

ইসরায়েল পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালাবে: নেতানিয়াহু

ইসরায়েল পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালাবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ২৩:০৩

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ‘পূর্ণ শক্তিতে’ ইরানের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। আইআরজিসি নৌ কমান্ডারকে হত্যার পর বৃহস্পতিবার তিনি এ কথা বলেছেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর ইরানি নৌ কমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যুর বিষয়ে মন্তব্য করতে গিয়ে নেতানিয়াহু বলেছেন, তার দেশ ইরানের লক্ষ্যবস্তুতে ‘পূর্ণ শক্তিতে’ হামলা অব্যাহত রাখবে।

এর আগে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, তাংসিরি ইরানে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, “আমরা ইরানি সন্ত্রাসী শাসনের লক্ষ্যবস্তুতে জোরালো হামলা অব্যাহত রেখেছি। গত রাতে, আমরা রেভল্যুশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডারকে নির্মূল করেছি। এই লোকটির হাতে অনেক রক্ত ​​লেগে ছিল, সে-ই হরমুজ প্রণালি বন্ধ করার নেতৃত্ব দিয়েছিল।”

তিনি আরো বলেন, “যুদ্ধের উদ্দেশ্য অর্জনের অভিন্ন লক্ষ্যে আমাদের এবং আমাদের বন্ধু যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার এটি আরো একটি উদাহরণ।”

এই কথিত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন