২২ জুলাই ২০২৬, বুধবার, ০০:২১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে দুই চিকিৎসকের পদায়ন

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে দুই চিকিৎসকের পদায়ন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪১

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নতুন করে দুজন চিকিৎসককে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে জাতীয় পুষ্টি পরিষদে মহাপরিচালক এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরিচালকের চলতি দায়িত্বে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী—

  • অধ্যাপক ডা. খায়ের আহদে চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ডা. মো. রিজওয়ানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
  • অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি আগে থেকেই এ পদে ন্যস্ত ছিলেন।
  • ডা. মো. রিজওয়ানুর রহমানকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে।
  • ডা. মো. জানে আলম মৃধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এতদিন ওএসডি হিসেবে একই প্রতিষ্ঠানে সংযুক্ত ছিলেন।

এই পদায়নের মাধ্যমে স্বাস্থ্য খাতের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন