অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি-দে পল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১১:২০
বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ব্যস্ত অনুশীলনের মাঝেও স্বস্তির কিছু সময় কাটিয়েছেন আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো দে পল।
অনুশীলন শিবির থেকে সময় বের করে তারা নাপিতের কাছে যান এবং নতুন সাজে ধরা দেন।
মেসি তার চুলে বড় কোনো পরিবর্তন না আনলেও আগের তুলনায় কিছুটা ছোট ও পরিপাটি হেয়ারকাট নিয়েছেন। বিশ্বকাপে আসার সময় তার চুল তুলনামূলক লম্বা ছিল, তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেটিকে আরও গোছানোভাবে ছেঁটে নিয়েছেন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও দে পলের নতুন লুকের ছবি প্রকাশ করেন। তিনি বহু বছর ধরে জাতীয় দলের খেলোয়াড়দের হেয়ারস্টাইল নিয়ে কাজ করে আসছেন।
মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ দে পলও নতুন করে চুল ছাঁটিয়েছেন। তার চেহারায় বড় কোনো পরিবর্তন না এলেও ছোট ও পরিচ্ছন্ন হেয়ারকাটে তাকে বেশ সতেজ দেখাচ্ছিল। একসময় ভিন্ন ভিন্ন রঙ ও স্টাইলের চুলের জন্য পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি তুলনামূলকভাবে ক্লাসিক ও মার্জিত লুককেই প্রাধান্য দিচ্ছেন।
স্টাইলিস্টের প্রকাশ করা ছবিতে দুই ফুটবলারকেই হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক মেজাজে দেখা গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন স্বস্তির মুহূর্ত আর্জেন্টিনা শিবিরে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় অনুষ্ঠিত হবে।
প্রতিফলন/রাশ
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
