০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

আন্তর্জাতিক নার্স দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচি

আন্তর্জাতিক নার্স দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ১২:১৩

আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর জন্মদিন উপলক্ষে বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।”

দিবসটি উপলক্ষে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে র‍্যালি, কেক কাটা এবং আলোচনা সভা। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাব-এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভায় সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি জাহানারা পারভীন।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দিবসটি পালন করে আসছে। শুরুতে সীমিত পরিসরে উদযাপন হলেও বর্তমানে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে দিনটি গুরুত্বসহকারে পালিত হচ্ছে।

আরও পড়ুন