০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

মাত্র ১৯ দিনের শিশুর শরীরে হামের উপসর্গ

মাত্র ১৯ দিনের শিশুর শরীরে হামের উপসর্গ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০০:৪০

নারায়ণগঞ্জের বাংলাদেশ নবজাতক হাসপাতাল-এ মাত্র ১৯ দিন বয়সী এক শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। শিশুটির জ্বর, সারা শরীরে লালচে দাগ এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার হাসপাতালটির চিফ কনসালট্যান্ট ডা. মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাঁচ দিন ধরে শিশুটির তীব্র জ্বর ছিল এবং তিন দিন আগে শরীরে র‌্যাশ দেখা দেয়। একই সঙ্গে শিশুটি ঠিকভাবে খাবারও খেতে পারছিল না। পরে এক্স-রেতে নিউমোনিয়া ধরা পড়ে।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শিশুটি হামে আক্রান্ত হয়েছে। রোগটি নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডা. মজিবুর রহমান বলেন, এত অল্প বয়সী শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া উদ্বেগজনক। কারণ সাধারণত ছয় মাস বয়সের আগে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা দেওয়া হয় না। শিশুটির মা হাম প্রতিরোধী টিকা নিয়েছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

বর্তমানে শিশুটির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন