থ্যালাসেমিয়া ঠেকাতে বিয়ের আগে পরীক্ষা করতে হবে: ডা.জাহিদ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ২৩:০৭
সমাজকল্যান ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তজনিত জটিল রোগ, যা সাধারণত তখনই সন্তানের মধ্যে দেখা দেয় যখন বাবা-মা উভয়েই এর বাহক হন। এ কারণে বিয়ের আগে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করানো অত্যন্ত প্রয়োজন।
শুক্রবার (৮ মে) রাজধানীর মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অনেক মানুষই জানেন না তারা থ্যালাসেমিয়ার বাহক কি না। তাই বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বাড়ানো জরুরি। দেশে প্রতি নয়জনের মধ্যে একজন এ রোগের বাহক এবং প্রতি বছর প্রায় আট হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো গেলে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং থ্যালাসেমিয়া প্রতিরোধ সহজ হবে। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডা. জাহিদ আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি জনগণের দক্ষতা উন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুর মোরশেদ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার সাজিয়া ইসলাম ও হুমায়ুন কবিরসহ অনেকে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
