রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে উঠার সময় পা পিছলে পড়ে গিয়ে আসমা ভুঁইয়া (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আসমা ভুঁইয়া দক্ষিণ খান মোল্লার টেক এলাকার মো. মমিনের স্ত্রী।
মৃত আসমা ভুইয়ার মেয়ের জামাই সাইফুল জানান, সকালে তার শ্বশুর-শাশুড়ি মুন্সীগঞ্জ যাওয়ার উদ্দেশে দক্ষিণ খান বাসা থেকে ট্রেনে চড়ে কমলাপুর আসেন ।সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে মুন্সীগঞ্জ যাওয়ার কথা ছিল। কমলাপুর থেকে আরেকটি ট্রেনে উঠার সময় পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
