ছাত্রদলের জরুরি সভার ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ২৩:১৬
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতিতে ছাত্রদল জরুরি সাংগঠনিক সভা ডেকেছে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের এ সভা শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের এ সভায় অংশ নিতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটের নেতারাও সভায় উপস্থিত থাকবেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ।
কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
