মামলা থেকে স্বস্তি, আইনি জটিলতা কাটিয়ে রেহাই পেলেন সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ১৭:৩৪
আরো একবার আইনি জটিলতা থেকে সাময়িক স্বস্তি পেলেন বলিউড তারকা সালমান খান। পানমশলা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে যে জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল, তা আপাতত স্থগিত করেছে রাজস্থান উচ্চ আদালত। ফলে ১৩ এপ্রিল জয়পুর জেলা ভোক্তা কমিশন-২ এ হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থেকেও রেহাই পেয়েছেন ভাইজান।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একাধিক শুনানিতে অনুপস্থিত থাকার কারণে জয়পুর জেলা ভোক্তা কমিশন-২ আগে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
এই মামলার সূত্রপাত হয় যোগেন্দ্র সিং বাদিয়ালের করা একটি অভিযোগ থেকে। তার দাবি, সংশ্লিষ্ট পানমশলার বিজ্ঞাপনে পণ্যকে ‘জাফরান বা তবক মিশ্রিত এলাচ’ ও ‘জাফরান মিশ্রিত পানমশলা’ বলে প্রচার করা হলেও বাস্তবে তা সঠিক নয়। এতে ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন এবং পণ্যটিকে নিরাপদ বলে ভুল ধারণা পাচ্ছেন।
এই অভিযোগের ভিত্তিতে বছরের শুরুতেই ভোক্তা কমিশন ওই পণ্যের প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু পরে জয়পুর ও কোটার মতো শহরে আবার সেই বিজ্ঞাপন দেখা গেলে কমিশন মনে করে, তাদের নির্দেশ অমান্য করা হয়েছে। এর পরই বিষয়টি আরো জটিল হয়ে ওঠে।
পরবর্তী সময় অভিযুক্ত সংস্থা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। তাদের আইনজীবীদের দাবি, অভিযোগকারী নিজে পণ্যের ভোক্তা নন এবং এ ধরনের বিষয় আসলে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের আওতায় পড়ে।
এ ছাড়া সালমান খানের পক্ষ থেকেও বলা হয়, বিজ্ঞাপিত পণ্যটি গুটখা বা পানমশলা নয়, বরং রুপালি তবকযুক্ত সুগন্ধি এলাচ। তাই বিজ্ঞাপন নিষিদ্ধ করা এবং তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা যুক্তিযুক্ত নয়।
উভয় পক্ষের যুক্তি শুনে শেষ পর্যন্ত রাজস্থান উচ্চ আদালত তিনটি আদেশের উপরই স্থগিতাদেশ দিয়েছে। ফলে আপাতত বড় ধরনের আইনি ঝামেলা থেকে স্বস্তিতে রয়েছেন এই তারকা অভিনেতা।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
