গৃহবধূর লাশ উদ্ধার, দুই বছরের শিশু,স্বামীসহ পলাতক স্বজনরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০১:২১
জয়পুরহাটের আক্কেলপুরে শ্বশুরবাড়ি থেকে দুই বছর বয়সী কন্যা সন্তানের জননী আরিফা আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ রবিবার (১ মার্চ) উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ওই শিশু কন্যাকে নিয়ে পলাতক রয়েছেন নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাঠপাড়া গ্রামে ঘটেছে।
নিহতের বাবা ও স্বজনদের দাবি তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। নিহত আরিফা আওয়ালগাড়ী মাঠপাড়া গ্রামের বাসিন্দা গ্রিল মিস্ত্রি সুমন হোসেনের স্ত্রী। তাদের রাইসা জান্নাত নামে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সুমনের সঙ্গে বিয়ে হয় আরিফার। এটি ছিল আরিফার দ্বিতীয় বিয়ে। দাম্পত্য জীবনের একপর্যায়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিসও হয়েছিল।
রবিবার (১ মার্চ) দুপুরে পারিবারিক কলহের জেরে আরিফাকে মারধরের অভিযোগ ওঠে তার স্বামী সুমনের বিরুদ্ধে। দুপুর সাড়ে ৩টার দিকে প্রতিবেশীরা আরিফার বাবার বাড়িতে খবর দেন আরিফা মারা গেছেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত আরিফার শ্বশুরবাড়ি গিয়ে দেখেন টিউবওয়েল পাড়ে আরিফার মরদেহ পড়ে আছে। এ সময় বাড়িতে ওই শিশুসহ তার স্বামী ও পরিবারের অন্য কাউকে পাওয়া যায়নি।
প্রতিবেশীদের ভাষ্য, ঘটনার পরপরই বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ভাই রাসেল হোসেন বলেন, সকাল ১১টার দিকে আমার বোন ফোন করে টাকা ধার চেয়েছিল। বিকেলে লোকমুখে তার মৃত্যুর খবর পাই। গিয়ে দেখি টিউবওয়েল পাড়ে বোনের মরদেহ পড়ে আছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আত্মহত্যার কথা প্রচার করে তারা পালিয়েছে। আমার দুই বছরের ভাগ্নিরও খোঁজ নেই।
তিনি দাবি করেন, তার বোনকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে আরিফার স্বামী সুমন হোসেন বলেন, আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা কেউ তাকে হত্যা করিনি।
মরদেহের সুরতহাল প্রস্তুতকারী এসআই সাদমান হোসেন বলেন, মরদেহের গলায় ফাঁসের দাগের পাশাপাশি শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার প্রমাণ মিললে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
