আওয়ামী লীগ নেতার জামিন নিয়ে লঙ্কাকাণ্ড: এজলাসে হট্টগোল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০৮
বরিশালে বিচারকার্য চলাকালে আদালত কক্ষে ঢুকে হট্টগোল ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
মূলত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের জামিনকে কেন্দ্র করে আইনজীবীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই আওয়ামী লীগ নেতাদের জামিন প্রদানের প্রতিবাদে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বর্জন করেন জেলা আইনজীবী সমিতির অধিকাংশ সদস্য। দিনভর আদালত চত্বরে বিক্ষোভ ও সমাবেশ শেষে বিকেলে যখন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকার্য শুরু হয়, তখনই একদল আইনজীবী এজলাসে ঢুকে হট্টগোল শুরু করেন। এর আগে সোমবার বিস্ফোরক মামলাসহ একাধিক জামিন-অযোগ্য ধারার আসামি তালুকদার ইউনুসকে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হয়, যা এই অসন্তোষের মূল কারণ।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন অভিযোগ করে বলেন, “রাষ্ট্রপক্ষের তীব্র বিরোধিতা সত্ত্বেও এবং মামলায় জামিন-অযোগ্য ধারা থাকা সত্ত্বেও তালুকদার মো. ইউনুসকে তড়িঘড়ি করে জামিন দেওয়া হয়েছে। ন্যায়বিচারের দাবিতেই আমরা আদালত বর্জন করেছি।” এদিকে হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আইনজীবীদের এই দীর্ঘস্থায়ী আদালত বর্জনের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা শত শত বিচারপ্রার্থী। বিচারকার্য বন্ধ থাকায় অনেকেই আদালত চত্বরে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেছেন।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
