২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ০১:৪৬

শিরোনাম
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায় শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ

৩ ঘণ্টা ধরে বন্ধ শিক্ষাভবন মোড়, মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

৩ ঘণ্টা ধরে বন্ধ শিক্ষাভবন মোড়, মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

ঢাকা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৯

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ দাবিতে ৩ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজটের। আর অবরোধ ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে শিক্ষাভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। রাখা হয়েছে জলকামান এবং রায়টকারও। 

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা পুরো মোড় জুড়ে অবস্থান নিয়েছেন। একইসঙ্গে তারা দ্রুত অধ্যাদেশের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।  
তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিতে কালক্ষেপণের ফলে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

আরও পড়ুন