২২ জুলাই ২০২৬, বুধবার, ০৩:৫১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

ফ্রান্সকে হুঁশিয়ারি ইয়ামালের, ‘ভয় পাওয়ার দল আমরা নই’

ফ্রান্সকে হুঁশিয়ারি ইয়ামালের, ‘ভয় পাওয়ার দল আমরা নই’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১০:৫৩

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

মাঠের লড়াই শুরুর আগেই ম্যাচের উত্তাপ বাড়িয়ে দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ফ্রান্সের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন এই স্প্যানিশ উইঙ্গার।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করার পর সাংবাদিকদের ইয়ামাল বলেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেনের পাওয়া উচিত। এর আগেও তারা ফ্রান্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে এবং টানা দুইবার হারিয়েছে।

ইয়ামাল বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে এবার সেরা দুই দলই মুখোমুখি হচ্ছে। তবে স্পেনের মনে কোনো ভয় নেই। দলের লক্ষ্য এখন ফাইনালে ওঠা এবং বিশ্বকাপ জয়ের পথে আরও এগিয়ে যাওয়া।

আগামী সোমবার ১৯ বছরে পা দিতে যাওয়া ইয়ামালের মতে, প্রতিপক্ষ দলগুলো স্পেনের বিপক্ষে স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল খেলতে সাহস পায় না। তিনি বলেন, বাইরে থেকে মনে হতে পারে স্পেন নিজেদের সেরা ফুটবল খেলছে না, কিন্তু অধিকাংশ দলই তাদের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নেয়।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দল স্পেনের সঙ্গে সমানতালে খেলতে আসেনি। তারপরও দল জিতছে এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সাম্প্রতিক ইতিহাসও স্পেনের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। গত তিন বছরে বড় মঞ্চে স্পেন ও ফ্রান্সের এটি তৃতীয় লড়াই। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ২০২৫ উয়েফা নেশনস লিগে দুইবারই জয় পেয়েছিল স্পেন।

২০১০ সালের পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। অন্যদিকে ফ্রান্সের সামনে রয়েছে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ।

এবারের বিশ্বকাপে স্পেনের যাত্রা সহজ ছিল না। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে জয় নিয়ে নকআউট পর্বে ওঠে তারা। পরে অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। শেষ দুই নকআউট ম্যাচে কঠিন লড়াইয়ের পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন।

হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফেরা ইয়ামাল জানিয়েছেন, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ফ্রান্সের শক্তিমত্তা স্বীকার করলেও নিজের দলের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন।

তিনি বলেন, ফ্রান্স কতটা শক্তিশালী দল তা তারা জানেন। তবে একই সঙ্গে ফ্রান্সকে হারানোর সক্ষমতাও স্পেনের রয়েছে। সেমিফাইনালের মতো ম্যাচ জিততে হলে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে।

আরও পড়ুন