ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১০:৫১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কথিত ‘হত্যার তালিকায়’ তার নাম এক নম্বরে রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, তেহরান জুন মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করছে।
তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
নিরাপত্তাজনিত কারণে কাতারের উপহার দেওয়া বোয়িং উড়োজাহাজে দেশে ফিরবেন না বলেও জানান তিনি। এর পরিবর্তে আগে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত একটি উড়োজাহাজে ফেরার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
হাস্যরসের সুরে ট্রাম্প বলেন, “গতকাল আরেকটি তালিকা প্রকাশ হয়েছে। সেখানে হত্যার তালিকায় আমি এক নম্বরে। যদিও টিকটকে এক নম্বরে থাকতে আমার বেশি ভালো লাগে।”
যুদ্ধবিরতি নিয়ে ফের উত্তেজনা
জুন মাসে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা ও নৌযানে হামলা চালায়।
পরে ইরানও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হননি।
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ
ট্রাম্প অভিযোগ করেন, তেহরান বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে এবং এ বিষয়ে তিনি ‘মোটেও সন্তুষ্ট নন’।
তার দাবি, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি ইরানকে গত প্রায় পাঁচ দশক ধরে ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা রাষ্ট্র’ বলেও মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমি মনে করি না, ইরানের সঙ্গে এই চুক্তি টিকবে।”
তিনি আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে পারে। ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী এক রাতেই ইরানের ২৮টি নৌযান ধ্বংস করেছে এবং প্রয়োজনে আরও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।
এ ছাড়া তিনি আবারও হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
খারগ দ্বীপ ও নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের মন্তব্য
ট্রাম্প বলেন, কূটনৈতিক সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেবে না।
তিনি আরও দাবি করেন, প্রয়োজন হলে ইরানের বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামোতে হামলার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। পাশাপাশি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়া এবং দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেন তিনি।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
