০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৬:২৪

শিরোনাম
বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

জবির ওয়েবসাইটে দেখা যাবে শিক্ষার্থীদের ফলাফল

জবির ওয়েবসাইটে দেখা যাবে শিক্ষার্থীদের ফলাফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ২২:৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে। এখন থেকে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপাচার্য কার্যালয়ে মডিউলটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

এ সময় উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণে অঙ্গীকারবদ্ধ। এ ফলাফল দেখার অনলাইন ব্যবস্থা চালু করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে। অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সনদপত্র ও নম্বরপত্র সরবরাহের ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সময় অত্যন্ত মূল্যবান। সময় সাশ্রয় ও শিক্ষা কার্যক্রমকে নির্বিঘ্ন করতে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। এর ফলে নতুন ব্যাচের ক্লাস শুরুর প্রথম দিন থেকে শিক্ষাজীবন আরো সুশৃঙ্খল হবে।

এ ছাড়া ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, অনলাইনে ফলাফল প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রযুক্তিনির্ভর সেবার নতুন ধাপে প্রবেশ করেছে। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও তথ্য-প্রযুক্তি সেলের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা এবং তথ্য-প্রযুক্তি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রজেক্টরের মাধ্যমে স্টুডেন্ট পোর্টালের ব্যবহারিক উপস্থাপনা করা হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য আকিব হাসান জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল অনলাইনে সহজে ফলাফল দেখার সুযোগ তৈরি করা। এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়, যার ফলশ্রুতিতে এ মডিউল চালু করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পূর্বের সব ফলাফল এবং সামগ্রিক ফলাফল (সিজিপিএ) যুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রনেতা, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন