২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:১৬

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ২৩:৪৩

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (১৭ এপ্রিল) তুর‌স্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁ‌কে খলিলুর রহমানের সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ হয়।

সামাজিক মাধ্যম এক্স হ‍্যান্ডেলে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। 

বৈঠকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সম্পর্ক সহজতর করা নিয়েও আলোচনা হয়েছে।

ইসহাক দার বলেন, আঞ্চলিক ঘটনাবলি বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে পাকিস্তানের ভূমিকাসহ আঞ্চলিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছি। প্রত‍্যাশা করছি, আগামীতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক অব্যাহত থাকবে।

সাক্ষা‌তে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন