২২ জুলাই ২০২৬, বুধবার, ১৪:৪৬

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

রমজান উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি

রমজান উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১১

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। দেশের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাগুলোতে এসব কর্মসূচি একযোগে পালিত হবে। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রমজান উপলক্ষে শাখাভিত্তিক স্বাগত র‍্যালি, শহীদ পরিবার, সাধারণ শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন। এছাড়া ইসলামের দাওয়াত সম্বলিত ক্যালিগ্রাফি ও গ্রাফিতিতে দেয়াল সাজানো, বিষয়ভিত্তিক আয়াত-হাদিস ও সূরা মুখস্থকরণ প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন উপহার প্রদান এবং মসজিদভিত্তিক সহিহ কুরআন প্রশিক্ষণ ও দারসুল কুরআনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাধারণ শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে রমজানের ক্যালেন্ডার ও ‘রমাদান ম্যানুয়াল’ পৌঁছানো হবে। এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।

পবিত্র রমজানে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন