বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা চিরকুটে ভবন ঘিরে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ২১:৩৫
রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে গৃহকর্মীকে হত্যার গুজব এবং এলাকায় উত্তেজনা সৃষ্টির ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিউলি নামের গৃহকর্মীকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানী ৫ নম্বর সড়কের একটি ভবনের সামনে উত্তেজিত জনতা জড়ো হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যার পরেও ভবনের সামনে কড়াইল বস্তির লোকজনের উপস্থিতি দেখা গেছে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন সন্ধ্যা ৭টার দিকে কালের কণ্ঠকে বলেন, “এখানে লোকজন অনেক রকমের কথা বলছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যস্ত। ভবনের একটা বাসায় গৃহকর্মী শিউলি কাজ করতেন। তিনি একটা চিরকুট লিখে বাসার বারান্দা থেকে নিচে ফেলে দেন।
চিরকুটে লেখা ছিল, ‘আমাকে বাঁচান। হয় ৯৯৯-এ কল দেন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দেন’।”
পথচারী এক ব্যক্তি চিরকুটটি পেয়ে ভবনের নিচে লোকজন জড়ো করেন। এ সময়ে গৃহকর্মীকে মেরে ফেলার গুজব ছড়িয়ে দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, কড়াইল বস্তির কিছু মানুষও ঘটনাস্থলে এসে গৃহকর্মীর মৃত্যুর ঘটনা প্রচার করতে শুরু করে। এ ছাড়া আরো দুজনকে ভেতরে আটকে রাখার গুজবও ছড়ানো হয়। এতে ভবন ঘিরে তৈরি হয় উত্তেজনা।
বাসার মালিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো বাসার ভেতরে যেতেই পারিনি। গৃহকর্মী শিউলি থানা হেফাজতে আছে।
’ আমাদের তিনি বলেছেন, তাকে মারধর করা হয়েছে। তিনি চলে যাবেন।
আরও পড়ুন
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
