ধানের শীষকে হারিয়ে মিরপুরে দাঁড়িপাল্লার জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে আসনটির সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল জানা যায়।বেসরকারি ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান মোট ৮২ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ১২৭টি ভোটকেন্দ্রের সবকটির তথ্য সমন্বয়ের পর দেখা গেছে, শুরু থেকেই ডা. শফিকুর রহমান ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৯৮ জন নারী ভোটার রয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এই আসনে ভোটারদের উপস্থিতি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই আসনেও ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় টানটান উত্তেজনার ভোট গণনা। রাতে ফলাফল ঘোষণার পর জামায়াত আমিরের বিজয়ের সংবাদ ছড়িয়ে পড়লে মিরপুর ও কাফরুল এলাকায় দলটির নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
বিজয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডা. শফিকুর রহমান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিজয় দেশের মানুষের এবং জুলাই বিপ্লবের চেতনার। তিনি মিরপুরবাসীর অধিকার রক্ষা এবং একটি সুন্দর, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
- • এশিয়া বিজনেস ল' জার্নালে দেশ সেরা তিন আইনজীবী
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
